| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের কটক হাসপাতালে আইসিইউতে আগুন, ১০ রোগীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১২:৫৬:৩২:অপরাহ্ন  |  ৩০৬৮১৬ বার পঠিত
ভারতের কটক হাসপাতালে আইসিইউতে আগুন, ১০ রোগীর মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (১৬ মার্চ) ভোররাত ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে আগুন লেগে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে।

অগ্নিকাণ্ডে হাসপাতালের ১১ জন কর্মী দগ্ধ হয়েছেন, যার মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। ঘটনার সময় আইসিইউতে ২৩ জন রোগী ছিলেন। তাদের অন্য আইসিইউতে সরানোর চেষ্টা করা হচ্ছিল। এ সময় গুরুতর অসুস্থ সাতজনের মৃত্যু হয়, পরে আরও তিনজন মারা যান।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, আগুনের সম্ভাব্য কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট। তিনি বলেন, “চিকিৎসক ও নিরাপত্তা কর্মীরা জীবনঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধার করেছেন এবং এ সময় আহত হয়েছেন।”

এসসিবি মেডিকেল কলেজ রাজ্য পরিচালিত একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল। অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে চরম নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪