| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাবুলে হাসপাতালে হামলা: ভারতের তীব্র নিন্দা, অস্বীকার ইসলামাবাদের

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৬:২৮:৪৪:অপরাহ্ন  |  ৩০০৪৪৫ বার পঠিত
কাবুলে হাসপাতালে হামলা: ভারতের তীব্র নিন্দা, অস্বীকার ইসলামাবাদের
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: কাবুলে একটি হাসপাতালে বিমান হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ভারত । ভারত এই হামলাকে “কাপুরুষোচিত” ও “অমানবিক সহিংসতা” বলে আখ্যা দিয়েছে।

আফগান কর্তৃপক্ষের অভিযোগ, রাজধানী কাবুলের একটি মাদক পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। হামলায় হাসপাতালটির বড় অংশ ধ্বংস হয়ে গেছে বলেও জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এটি একটি জঘন্য আগ্রাসন, যা কোনোভাবেই সামরিক লক্ষ্য হিসেবে ব্যাখ্যা করা যায় না। তারা আরও অভিযোগ করে, পাকিস্তান একটি গণহত্যাকে সামরিক অভিযান হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে।

ভারত মনে করছে, এ ধরনের হামলা আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

অন্যদিকে পাকিস্তান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, হামলাগুলো ছিল “নির্ভুল ও পরিকল্পিত”, এবং কোনো বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি।

ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত তৃতীয় সপ্তাহে গড়িয়েছে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

বিশ্লেষকদের মতে, এ ঘটনার ফলে দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি জটিল আকার নিতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪