| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লারিজানি হত্যার চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হবে: ইরান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ০৯:৫০:২০:পূর্বাহ্ন  |  ২৯২৯৩৭ বার পঠিত
লারিজানি হত্যার চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হবে: ইরান
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানিকে হত্যার চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। বুধবার এক বিবৃতিতে এ হুমকি দিয়েছেন তিনি।

বিবৃতিতে ইরানি সেনাপ্রধান বলেছেন, আলী লারিজানি এবং অন্যান্য শহীদদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে। উপযুক্ত সময়ে এবং স্থানে অপরাধী আমেরিকা এবং রক্তপিপাসু জায়নবাদী শাসকগোষ্ঠীকে একটি চূড়ান্ত, প্রতিরোধমূলক এবং দুঃখজনক জবাব আমরা দেবো।

ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, আলী লারিজানির হত্যার প্রতিশোধ নিতে ইতোমধ্যে ইসরায়েলের কেন্দ্রস্থলে এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে ইরানের রাজধানী তেহরানে বিমান অভিযান পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। সেই অভিযানে লক্ষ্যবস্তু করা হয় আলী লারিজানিকে।হামলার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছিল, লারিজানি নিহত অথবা আহত হয়েছেন। পরে লারিজানির মৃত্যু নিশ্চিত করে ইরান।

আলী লারিজানি ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর সরকারি কর্মকর্তাদের মধ্যে অন্যতম। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একান্ত আস্থাভাজন হওয়ার কারণে লারিজানিকে খামেনির ‘ডানহাত’-ও বলা হতো।

ইরানে চলমান যুদ্ধে নিহত সরকারি কর্মকর্তাদের মধ্যে লারিজানি সর্বজ্যেষ্ঠ। সর্বশেষ তাকে জনসম্মুখে দেখা গিয়েছিল গত ১৩ ফেব্রুয়ারি। ওই দিনই তার মাথার দাম ১০ লাখ ডলার ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

সূত্র : বিবিসি

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪