| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা

বড় বিপর্যয়ের আশঙ্কায় সতর্কবার্তা দিল জাতিসংঘ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৯২৮৪১ বার পঠিত
বড় বিপর্যয়ের আশঙ্কায় সতর্কবার্তা দিল জাতিসংঘ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানের বুশেহর শহরের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ‘বিস্ফোরকবাহী উড়ন্ত বস্তু’ আঘাত হানার ঘটনা নিশ্চিত করেছে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ কেন্দ্র (আইএইএ) এবং ইরানের সরকার উভয়েই বিবৃতিতে এমন দাবি জানিয়েছে। তবে পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হলেও হামলায় ব্যবহৃত বস্তুটি ঠিক কী ছিল, বা কারা এর সাথে যুক্ত ছিল তা নিশ্চিত করা হয়নি।

ধারণা করা হচ্ছে, এটি একটি ড্রোন হতে পারে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

আইএইএ-এর বিবৃতিতে বলা হয়, হামলায় বিদ্যুৎকেন্দ্রটির কোনো দৃশ্যমান ক্ষয়ক্ষতি হয়নি এবং হতাহতের ঘটনাও ঘটেনি। তবে সংস্থাটির মহাপরিচালক পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এমন স্থাপনায় বড় ধরনের বিস্ফোরণ ঘটলে তা ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে।

অন্যদিকে, ইরান সরকারের পক্ষ থেকেও এ হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের হামলার পরিণতি মারাত্মক হতে পারে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে পুরো উপসাগরীয় অঞ্চল বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে বলেও সতর্ক করা হয়।

বিশ্লেষকদের মতে, পরমাণু স্থাপনায় হামলার ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়াবে।

সূত্র: সিএনএন

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪