| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আক্রমণ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ইরান

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুই ইসরায়েলি নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১১:৪০:৪৬:পূর্বাহ্ন  |  ২৯২৩২৮ বার পঠিত
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুই ইসরায়েলি নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরাইলের তেল আবিবের উপশহর রামাত গানে দুইজন নিহত হয়েছেন। দেশটির জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় থাকা ওই দুই ব্যক্তি পরে মারা যান।

হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতরা সত্তরের কোঠার এক দম্পতি। প্রাথমিক তথ্য অনুযায়ী, ইরানের মিসাইল হামলা থেকে বাঁচতে তারা বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছিলেন।

এদিকে এই হামলার পর তেল আবিব ট্রেন স্টেশনসহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। একই সঙ্গে বনি ব্রাক (২৫) নামে এক যুবক শ্র্যাপনেলের আঘাতে আহত হন। এমডিএ জানায়, আহত ওই যুবককে দ্রুত চিকিৎসার জন্য তেল আবিবের ইচিলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ইসরায়েলি হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানির মৃত্যুর পরই আক্রমণের তেজ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তেহরান। শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে প্রতিবেশী আরবীয় দেশগুলোতেও একই সঙ্গে হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। সেই সব দেশে থাকা ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টায় এই হামলা! তেহরানের হামলা শুরু হতেই সতর্কতা জারি করল ইসরায়েল। পাশাপাশি, পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছে তারা। ইসরায়েলের সেনাবাহিনী বেইরুটের বাচৌরা এলাকা খালি করার কথা জানিয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে দাবি করা হয়েছে, বুধবার লেবাননে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। 

সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা

রিপোর্টাস২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪