| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে মিত্রদের সঙ্গে আলোচনা ন্যাটো প্রধানের

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১৮:০৭:৫১:অপরাহ্ন  |  ২১৮৭০৯২ বার পঠিত
হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে মিত্রদের সঙ্গে আলোচনা ন্যাটো প্রধানের

স্টাফ রিপোর্টার: ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, সামরিক জোটটি মিত্র দেশের সঙ্গে আলোচনা করছে কিভাবে হরমুজ প্রণালী পুনরায় খোলা যায়। তিনি জোর দিয়ে বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথটি আবার খোলা উচিত। খবর সিএনএনের

বুধবার (১৮ মার্চ) নরওয়েতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুটে প্রণালীর গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, ইরানের যুদ্ধে প্রায় সম্পূর্ণরূপে বন্ধ থাকা এই প্রণালী পুনরায় খোলার বিষয়ে তিনি অনেক মিত্র দেশের সঙ্গে যোগাযোগ রাখছেন।

রুটে বলেন, আমরা সবাই একমত যে প্রণালীটি আবার খোলা উচিত। যা আমি জানি তা হলো, মিত্র দেশগুলো একসাথে কাজ করছে, আলোচনা করছে কিভাবে তা সম্ভব হবে এবং সবচেয়ে ভালো উপায় কী? তিনি যোগ করেন, তারা যৌথভাবে একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে।

এর আগে এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর কয়েকটি সদস্য দেশের সমালোচনা করেছিলেন, যারা তার দাবিকে অগ্রাহ্য করে তেলের ট্যাংকারগুলোর সুরক্ষায় যুদ্ধজাহাজ পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪