| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের জ্বালানি অবকাঠামোতে নতুন হামলা চান না ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১১:০৫:০২:পূর্বাহ্ন  |  ২৮২৭১৩ বার পঠিত
ইরানের জ্বালানি অবকাঠামোতে নতুন হামলা চান না ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর আপাতত নতুন করে কোনো হামলা না চালানোর পক্ষেই অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি এই অবস্থান নিয়েছেন ।

বুধবার(১৮ মার্চ) ইসরায়েল ইরানের অন্যতম বৃহৎ ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্রের স্থাপনাগুলোতে আঘাত হানার পর তার এই অবস্থানের কথা জানা গেছে। ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টার জবাবে তেহরানকে একটি কড়া বার্তা দিতে ট্রাম্প বুধবারের হামলাকে সমর্থন জানিয়েছিলেন। তবে সেই উদ্দেশ্য সফল হওয়ার পর তিনি আপাতত পরবর্তী যেকোনো পদক্ষেপের বিরোধী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তবে এই অবস্থান চূড়ান্ত নয়। তেহরান যদি পুনরায় ওই গুরুত্বপূর্ণ জলপথে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে ট্রাম্প আবারও ইরানের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার অনুমতি দিতে পারেন। 

সূত্র: দ্য গার্ডিয়ান 

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪