| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ ৩ দেশে উদ্‌যাপন হচ্ছে ঈদুল ফিতর

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১২:৫৩:২৯:অপরাহ্ন  |  ২৮১৩০৫ বার পঠিত
আজ ৩ দেশে উদ্‌যাপন হচ্ছে ঈদুল ফিতর

রিপোর্টার্স২৪ ডেস্ক: শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার ও মালিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন হচ্ছে। বুধবার রাষ্ট্রীয় ঘোষণার পর দেশগুলোতে রাতেই ঈদ উদযাপনের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়।

সরকারি কর্তৃপক্ষ জানায়, চাঁদ দেখার ভিত্তিতে এসব দেশে রমজান মাস শেষ হয়ে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর ফলে মুসলিমরা এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন।

বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ ভিন্ন হতে পারে। ফলে কিছু দেশে একই দিনে ঈদ উদযাপিত হলেও, অন্য দেশে একদিন পর পালিত হবে।

ধর্মীয় তাৎপর্যের দিক থেকে ঈদুল ফিতর মুসলিমদের অন্যতম প্রধান উৎসব, যা সংযম, দানশীলতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪