| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের শাসনব্যবস্থা এখনও অটুট, তবে দুর্বল: তুলসী গ্যাবার্ড

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১২:৫৪:২৮:অপরাহ্ন  |  ২৮১৩১৮ বার পঠিত
ইরানের শাসনব্যবস্থা এখনও অটুট, তবে দুর্বল: তুলসী গ্যাবার্ড
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ও জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গ্যাবার্ড বলেছেন ইরানের শাসনব্যবস্থা এখনও ‘অটুট’ থাকলেও তা ‘ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত’ বা ‘দুর্বল’ হয়ে পড়েছে ।

বুধবার(১৮ মার্চ) যুক্তরাষ্ট্রের জন্য বৈশ্বিক হুমকি নিয়ে কংগ্রেসের শুনানিতে তিনি বলেন, ‘গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, ইরানের শাসন কাঠামো পুরোপুরি ভেঙে পড়েনি, তবে নেতৃত্ব ও সামরিক সক্ষমতার ওপর হামলার কারণে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরুর পর এটিই ছিল মার্কিন গোয়েন্দা তথ্যের প্রথম প্রকাশ্য ব্রিফিং। শুনানিতে সিআইএ, এফবিআই, এনএসএ এবং ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গ্যাবার্ড আরও জানান, হরমুজ প্রণালিতে সম্ভাব্য সংকটের আগাম সতর্কতা আগে থেকেই পেয়েছিল যুক্তরাষ্ট্র। তবে শুনানিতে ডেমোক্রেট সিনেটর জন অসোফের সরাসরি প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে বলেননি, তিনি ইরানকে তাৎক্ষণিক হুমকি হিসেবে দেখছেন কি না।

উল্লেখ্য, এই শুনানির একদিন আগেই যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তা পদত্যাগ করে দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো ‘অনিবার্য হুমকি’ ছিল না-যা পরিস্থিতিকে আরও বিতর্কিত করে তুলেছে।

রিপোর্টার্স২৪/ এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪