ইন্টারন্যাশনাল ডেস্ক : জেরুজালেমে অবস্থিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান।
ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’র ‘বীরদের রক্তের বদলা’ এবং দেশটির গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) ভোরে প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’ লক্ষ্য করে টর্পেডো হামলা চালায় যুক্তরাষ্ট্র। ভারতে মহড়া শেষে যুদ্ধজাহাজটি দেশে ফিরছিল। মার্কিন ওই হামলায় ইরানের নৌবাহিনীর ৮০ জনের বেশি সদস্য নিহত হন।
অপরদিকে, চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের এক বিমান হামলায় নিহত হন ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব।
রিপোর্টার্স২৪/এন এইচ