| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান থেকে আজারবাইজানে পৌঁছেছেন ১৮৬ বাংলাদেশি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১০:৫৮:৫৪:পূর্বাহ্ন  |  ২৭৩০২৮ বার পঠিত
ইরান থেকে আজারবাইজানে  পৌঁছেছেন   ১৮৬ বাংলাদেশি
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইরান সীমান্ত হয়ে তারা আজারবাইজানে পৌঁছান।

 রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে।  বৃহস্পতিবার ইরান সীমান্ত হয়ে তারা আজারবাইজানে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শুক্রবার (২০ মার্চ) তারা ঢাকায় পৌঁছাতে পারেন।  

সংশ্লিষ্টরা জানিয়েছেন, যুদ্ধবিধস্ত  ইরান থেকে আটকে পড়া বাংলাদেশিদের আজারবাইজানের রাজধানী বাকু নেওয়া হয়েছে। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে।

ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য রয়েছেন তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান। এ ছাড়া, প্রত্যাবাসনে সহযোগিতা করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই জন কর্মকর্তাও বাকুতে আছেন।

রিপোর্টার্স২৪/ এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪