| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে মার্কিন সেনা পাঠাবেন না ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১২:৫৭:২৬:অপরাহ্ন  |  ২৭২৯১৯ বার পঠিত
ইরানে মার্কিন সেনা পাঠাবেন না ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক : মধ্যপ্রাচ্যে(ইরানে) মার্কিন সৈন্য মোতায়েনের কোনো পরিকল্পনা   নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে  ট্রাম্প বলেন, না, আমি কোথাও সৈন্য পাঠাচ্ছি না। যদি পাঠাতাম, আমি অবশ্যই আপনাদের বলতাম না, কিন্তু আমি সৈন্য পাঠাচ্ছি না।

তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ইরানের অস্ত্র কর্মসূচি নির্মূল করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় তা বিবেচনা করছে।

 এর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক উপাদান জব্দ করা, যা গত গ্রীষ্মের সামরিক অভিযানের পরেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প ওই অভিযানকে দেশটির পারমাণবিক সক্ষমতা ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করে দিয়েছে বলে ঘোষণা  বলেছিলেন- এই ধরনের একটি অভিযানের জন্য সম্ভবত ইরানে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সৈন্য পাঠানোর প্রয়োজন  হবে।

এই মাসের শুরুতে ট্রাম্প ইরানে স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা নাকচ করতে অস্বীকার করেন। যুদ্ধ শুরুকারী মার্কিন ও ইসরায়েলের ইরানের ওপর প্রাথমিক হামলা চালানোর মাত্র কয়েকদিন পর নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন , প্রয়োজন হলে তিনি ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের বিষয়ে আগ্রহী থাকবেন।

সূত্র : টাইম

রিপোর্টার্স২৪/ এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪