| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ্য

reporter
  • আপডেট টাইম: মার্চ ২১, ২০২৬ ইং | ০৫:০০:০৫:পূর্বাহ্ন  |  ২৭০৩১৪ বার পঠিত
মার্কিন বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ্য

ইন্টারন্যাশনাল ডেস্ক: পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। ইরানি স্থাপনা ও অবস্থানে সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।

শুক্রবার (২০ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন থেকে হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের লক্ষ্যবস্তুতে প্রতিরক্ষামূলক অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে পারবে।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, যুক্তরাজ্য সরাসরি কোনো হামলায় অংশ নেবে না এবং তাদের নীতি অপরিবর্তিত থাকবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হলেও এটি শুধুই প্রতিরক্ষামূলক সহায়তার অংশ।

এর আগে ব্রিটিশ স্বার্থ বা জীবন হুমকির মুখে পড়তে পারে—এমন ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে সেই সহযোগিতা আরও বিস্তৃত করা হলো।

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার কাজে ব্যবহৃত সক্ষমতাগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এখন ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে পারবে—এ বিষয়ে মন্ত্রীরা একমত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালিকে কেন্দ্র করে এই ধরনের সামরিক সহযোগিতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল ও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪