তারাকান্দা প্রতিনিধি: ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার শাখা’ ময়মনসিংহ জেলায় মে - জুলাই মাসের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে তারাকান্দা উপজেলা প্রথম স্থান অর্জন করেছে ।
রবিবার (১৬ আগস্ট) জেলা প্রশাসক মো. সাইফুর রহমান নিকট থেকে সনদপত্র গ্রহণ করেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
এ সময় ময়মনসিংহ স্থানীয় সরকার উপ-পরিচালক উম্মে হাবিবা মীরা (ভারপ্রাপ্ত), অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও রাজস্ব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
রিপোর্টার্স২৪/ধ্রুব