| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

.যুক্তরাষ্ট্র- যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২১, ২০২৬ ইং | ১০:৪২:১৫:পূর্বাহ্ন  |  ২৬৯৯৬৪ বার পঠিত
.যুক্তরাষ্ট্র- যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:  ভারত মহাসাগরের  ডিয়েগো গার্সিয়াতে যুক্তরাষ্ট্র- যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

গত শুক্রবার ইরান  চাগোস দ্বীপপুঞ্জের ওই ঘাঁটিতে মাঝারি পাল্লার রকেট নিক্ষেপ করে।

মার্কিন কর্মকর্তারা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র দুটির কোনোটিই ঘাঁটিতে আঘাত হানেনি। ধারণা করা হচ্ছে, একটি ক্ষেপণাস্ত্র উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি মার্কিন যুদ্ধজাহাজ দ্বারা প্রতিহত হয়, আর অন্যটি মাঝপথে ব্যর্থ হয়।

এর আগে শুক্রবার ইরান প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেছিল , যুক্তরাজ্যের বিমান ঘাঁটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে হামলা চালানোর অনুমতি দিয়ে তিনি ব্রিটিশদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, স্যার কিয়ার স্টারমার ব্রিটেনকে যুদ্ধে টেনে আনার ঝুঁকি নিচ্ছেন।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, যুক্তরাজ্য রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ঘাঁটি থেকে হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক অভিযান চালানোর অনুমতি দেবে।

ডিয়েগো গার্সিয়া ভারত মহাসাগরে অবস্থিত এবং ইরান থেকে প্রায় ২,৫০০ মাইল (৪,০০০ কিমি) দূরে। আগে এমনটা জানা ছিল না  ইরানের এতদূর পর্যন্ত পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে- আগে জানা ছিল না।

 সূত্র: দ্য টেলিগ্রাফ

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪