| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের তারিখ শিগগিরই ঘোষণা করবে ইসি: খলিলুর রহমান

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৫ ইং | ১০:৪৪:৪৭:পূর্বাহ্ন  |  ১৮০৩৯৫১ বার পঠিত
নির্বাচনের তারিখ শিগগিরই ঘোষণা করবে ইসি: খলিলুর রহমান
ছবির ক্যাপশন: নির্বাচনের তারিখ শিগগিরই ঘোষণা করবে ইসি: খলিলুর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক : নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

শুক্রবার (১৩ জুন) বিকেলে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও সংস্কার কার্যক্রম চলবে। লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) এ বৈঠক শুরু হয়। শেষ হয় বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে।

বৈঠকে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪