| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্য থেকে ফেরত গেল মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ১২:৪৯:৩৩:অপরাহ্ন  |  ২৬০৩৯০ বার পঠিত
মধ্যপ্রাচ্য থেকে ফেরত গেল মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ফেরত গেলো মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন অভিযানে অংশ নেওয়া বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর  ফোর্ড’। সোমবার (২৩ মার্চ) রণতরিটি গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে ফিরে গেছে।

রণতরিটি গত ফেব্রুয়ারি মাসে ক্রিট দ্বীপের সৌদা বে থেকে খাবার, জ্বালানি ও গোলাবারুদ সংগ্রহ করেছিল। তবে ১২ মার্চ জাহাজটির একটি লন্ড্রি রুমে অগ্নিকাণ্ডে ক্রু দলের দুই সদস্য আহত হন।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গত ১২ মার্চ রণতরিটির লন্ড্রি রুমে লাগা আগুনে দুজন নাবিক আহত হওয়ার পাশাপাশি জাহাজের অন্তত ১০০টি শয্যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: এএফপি

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪