| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধ থামাতে ইরানকে বন্ধুরাষ্ট্রের মাধ্যমে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ১৩:২৪:০২:অপরাহ্ন  |  ২৫৩২৭৭ বার পঠিত
যুদ্ধ থামাতে ইরানকে বন্ধুরাষ্ট্রের মাধ্যমে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বন্ধুদেশগুলোর মাধ্যমে বার্তা এসেছে।

ইরান জানায়, তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর কোনো হামলা হলে এর পরিণতি ভয়াবহ হবে।ইসমাইল বাগাই জানান, হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইরানের আগের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতার দাবি সরাসরি নাকচ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চলমান পরিস্থিতি থেকে বের হতে এবং তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে এসব দাবি করছে।

এর আগে ট্রাম্প দাবি করেন, ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের জোরালো আলোচনা। দুপক্ষ গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছে। তিনি বলেন, সমঝোতা না হলে ইরানে মার্কিন হামলা অব্যাহত থাকবে।

উত্তরে গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান আগ্রাসনকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া নিশ্চিত করবে। এ লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে।

তথ্যসূত্র : আল জাজিরা

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪