| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মাঝেই ইসরাইলে হিজবুল্লাহর আঘাত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১১:০৬:১৭:পূর্বাহ্ন  |  ২৩৬৬৭৪ বার পঠিত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মাঝেই ইসরাইলে হিজবুল্লাহর আঘাত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানের সামরিক তৎপরতার মধ্যেই একই সময়ে ইসরাইলে হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে উত্তর ইসরাইলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

বুধবার (২৫ মার্চ) ভোরে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টার দিকে কিরিয়াত শমোনা এলাকায় ইসরাইলি বসতির কাছে তারা হামলা চালায়। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, লেবানন থেকে চালানো এ হামলায় অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন।

এর আগে একই সময়ে ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ৮৮তম দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।

আইআরজিসি জানায়, উত্তর ইসরাইলে দক্ষিণ লেবাননে পরিচালিত হামলায় ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলো তাদের লক্ষ্যবস্তু ছিল। পাশাপাশি তেল আবিব, কিরিয়াত শমোনা এবং বনেই ব্রাক এলাকায়ও আঘাত হানার দাবি করা হয়েছে।

এছাড়া মধ্যপ্রাচ্যের কুয়েত, জর্ডান এবং বাহরাইন-এ অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

আইআরজিসি জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর আওতায় এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, উত্তর ফিলিস্তিন ও গাজা উপত্যকা এলাকায় ইসরাইলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হচ্ছে।

সংস্থাটি আরও দাবি করেছে, সাফেদ শহরের উত্তরে একটি ‘সামরিক কমান্ড কেন্দ্র’সহ বিভিন্ন কৌশলগত স্থাপনা ও সামরিক কেন্দ্রে আঘাত হানা হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪