| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের ইসরায়েল-কুয়েত-জর্ডান-বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১২:২২:১১:অপরাহ্ন  |  ২১২৩৬০ বার পঠিত
ফের ইসরায়েল-কুয়েত-জর্ডান-বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত

 ইন্টারন্যাশনাল ডেস্ক:আবারও ইসরায়েল, কুয়েত, জর্ডান এবং বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার জানিয়েছে, দেশটির বিপ্লবী গার্ড ইসরায়েলের পাশাপাশি কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন বাহিনীর সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 

রাষ্ট্রীয় সম্প্রচারকারী আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত অঞ্চলের কেন্দ্রস্থলে থাকা লক্ষ্যবস্তু, অর্থাৎ ইসরায়েল এবং এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সুনির্দিষ্টভাবে পরিচালিত তরল ও কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আক্রমণকারী ড্রোন দিয়ে আঘাত হানা হয়েছে।

সূত্র: এএফপি

রিপোর্টার্স২৪/ এনএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪