| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার খবরে তেলের দামে বড় দরপতন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৫:০৫:৫৭:অপরাহ্ন  |  ২৩৩৯২৪ বার পঠিত
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার খবরে তেলের দামে বড় দরপতন

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। এশিয়ার বাজারে বুধবার দিনের শুরুতেই তেলের দাম কমে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুদ্ধ বন্ধে ‘এখনই’ আলোচনা চলছে—এর পরই বাজারে এই প্রভাব পড়ে।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৬ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫৬ ডলারে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ৫ দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে।

ট্রাম্প আরও বলেন, আলোচনায় যুক্ত পক্ষগুলো একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী। তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন।

তবে ইরান ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে। তেহরানের এক কর্মকর্তা এ ধরনের আলোচনার খবরকে ভুয়া বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে এখনো পাল্টাপাল্টি হামলা চলছে। ফলে অঞ্চলের পরিস্থিতি উত্তেজনাপূর্ণই রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪