ইন্টারন্যাশনাল ডেস্ক: তেল আবিবে ইসরায়েলি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলেছে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজুবুল্লাহ। যার মধ্যে কিরিয়া এলাকায় অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ডলফিন ব্যারাকও রয়েছে।
বৃহস্পতিবার রাত ১টা ১০ মিনিটে এ হামলা চালানো হয় বলে হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফলে হামলার বাস্তব ক্ষয়ক্ষতি বা প্রভাব সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
হিজবুল্লাহ জানিয়েছে, সেখানে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের সংঘর্ষ চলছে। পাল্টা হিসেবে ইসরায়েল জানিয়েছে, ওই অঞ্চলে তাদের এক সেনা গুরুতর আহত হয়েছেন।
সূত্র : আল জাজিরা
রিপোর্টার্স২৪/ এন এইচ