| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১৭:৪৭:৪৫:অপরাহ্ন  |  ১৯২৯৯০ বার পঠিত
খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি

আন্তার্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জীবনের শেষ মুহূর্তের একটি ছবি তেহরান থেকে প্রকাশিত হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন বলছে, ইরানের রাজধানী তেহরান থেকে দেশটির নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জীবনের শেষ তোলা ছবি প্রকাশ করা হয়েছে। ইরানের আল মায়াদিন ইংলিশ জানিয়েছে, এই ছবিটি খামেনির মৃত্যুর আগে তোলা শেষ ছবি বলে দাবি করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ছবিতে তাকে তেহরানে তার কার্যালয়ে দেখা যাচ্ছে। সে সময় তিনি একটি চেয়ারে বসে পবিত্র কোরআন শরীফ পাঠ করছিলেন। এটিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় নিহত হওয়ার ঠিক আগের মুহূর্তের ছবি বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ফার্স নিউজ এজেন্সি সেসময় জানিয়েছিল, মার্কিন-ইসরায়েলি হামলায় সকালের দিকেই মারা গেছেন খামেনি। তিনি ওই সময় অফিসে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি সকালের দিকে খামেনির প্রাসাদ লক্ষ্য বড় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পরবর্তীতে স্যাটেলাইটে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খামেনি ছাড়াও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় তার মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাই নিহত হন।


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪