| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পেট্রোল রপ্তানি বন্ধ করতে পারে রাশিয়া

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১১:২৩:৩০:পূর্বাহ্ন  |  ১৮৩০৩৪ বার পঠিত
পেট্রোল রপ্তানি বন্ধ করতে পারে রাশিয়া
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ১ এপ্রিল থেকে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক শুক্রবার জ্বালানি মন্ত্রণালয়কে এই নির্দেশ দেন। এ বিষয়ে খসড়া সিদ্ধান্ত তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।সরকারি সংবাদমাধ্যম টাস জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত চালু থাকতে পারে।

নোভাক বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে তেলের দাম ওঠানামা করছে।তিনি আরও বলেন, বিদেশে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনও অনেক বেশি। তবে দেশের ভেতরে সরবরাহ ঠিক রাখাই এখন প্রধান লক্ষ্য।

রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় জানায়, বর্তমানে তেল পরিশোধনের হার স্থিতিশীল রয়েছে। এটি ২০২৫ সালের মার্চ মাসের মতোই রয়েছে। ফলে দেশের ভেতরে জ্বালানির সরবরাহে কোনও সমস্যা নেই।

রাশিয়া সরকারের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টের নির্ধারিত লক্ষ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের জ্বালানির দাম যাতে পূর্বাভাসের বাইরে না যায়, তা নিশ্চিত করতে হবে।  

গত বছর রাশিয়া প্রায় ৫০ লাখ টন পেট্রোল রপ্তানি করেছে। প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেল পেট্রোল রপ্তানি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪