ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।ইসরায়েলি সেনাবাহিনী জানায়, শুক্রবার ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলের জরুরি সেবাকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ইরানের সর্বশেষ এই হামলায় তেল আবিবে এক ব্যক্তি নিহত হয়েছে। এই হামলার কারণে জেরুজালেমে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে।
এমডিএ জানিয়েছে, ইরানের ওই হামলায় তেল আবিবে ৬৫ ও ৫০ বছর বয়সী আরও দুই ব্যক্তি আহত হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমডিএ আরও জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলি শহর কুসেইফেতে ৩৭ ও ২১ বছর বয়সী দুই ব্যক্তি শেল বা বিস্ফোরণের টুকরোতে আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র : এএফপি
রিপোর্টার্স২৪/এন এইচ