| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এফবিআই প্রধানের ইমেইল হ্যাক

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১২:০২:০৯:অপরাহ্ন  |  ১৮২৯৬৮ বার পঠিত
এফবিআই প্রধানের ইমেইল হ্যাক
ছবির ক্যাপশন: ক্যাশ প্যাটেল

 ইন্টারন্যাশনাল ডেস্ক :মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল ইনবক্স হ্যাক  করে তার কিছু ছবি ও জীবনবৃত্তান্ত শুক্রবার (২৭ মার্চ) অনলাইনে প্রকাশ করেছে ইরানভিত্তিক হ্যাকাররা।

প্যাটেলের ইমেইল হ্যাকের ঘটনা এফবিআই-এর পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। হান্দালা হ্যাক টিম নামে পরিচিত ইরান-সমর্থিত হ্যাকাররা প্যাটেলের ব্যক্তিগত ইনবক্স থেকে নেওয়া কয়েক ডজন ইমেইল ও ছবি প্রকাশ করেছে।

এফবিআই মুখপাত্র বেন উইলিয়ামসন প্যাটেলের ইমেইল হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকিগুলো প্রশমিত করার জন্য আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছি।

উইলিয়ামসন বলেন, এই তথ্যগুলো ছিল ব্যক্তিগত এবং এতে কোনো সরকারি তথ্য নেই। হান্দালা গোষ্ঠী নিজেদের ফিলিস্তিনপন্থি স্বঘোষিত রক্ষীবাহিনী হিসেবে উল্লেখ করে থাকে। তারা লকহিড মার্টিন অস্ত্র কোম্পানির মধ্যপ্রাচ্য-ভিত্তিক কয়েক ডজন কর্মচারীর ব্যক্তিগত তথ্য প্রকাশেরও দাবি করেছে।

সূত্র : আল জাজিরা

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪