ইন্টারন্যাশনাল ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা। ওই একই হামলায় আহত হয়েছেন আরও তিনজন। আল জাজিরা জানায়- রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, একই যুদ্ধে আরও তিনজন সেনা আহত হয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, নিহত সেনা সার্জেন্ট মোশে ইৎসহাক হাকোহেন ক্যাটজের বয়স ২২ বছর। তিনি প্যারাট্রুপার্স ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউ হেভেন শহরের বাসিন্দা।
আহত তিন সেনার অবস্থা মাঝারি গুরুতর বলে জানানো হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে বলেও জানিয়েছে সামরিক বাহিনী।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর কয়েকদিন পর এ যুদ্ধে যোগ দেয় হিজবুল্লাহ। এরপর লেবানের দক্ষিণাঞ্চল দখলের পরিকল্পনা হাতে নেয় ইসরায়েল। এর অংশ হিসেবে দেশটির দক্ষিণাঞ্চলে নিজেদের সেনা পাঠাচ্ছে তারা।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর কয়েকদিন পর এ যুদ্ধে যোগ দেয় হিজবুল্লাহ। এরপর লেবানের দক্ষিণাঞ্চল দখলের পরিকল্পনা হাতে নেয় ইসরায়েল। এর অংশ হিসেবে দেশটির দক্ষিণাঞ্চলে নিজেদের সেনা পাঠাচ্ছে তারা।
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল
রিপোর্টার্স২৪/ এন এইচ