| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিকসহ ৯ প্যারামেডিক নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১১:১৫:০২:পূর্বাহ্ন  |  ১৭৯০০৯ বার পঠিত
লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিকসহ ৯ প্যারামেডিক নিহত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক: লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার ইসরায়েলি হামলায় তিনজন সাংবাদিক এবং নয়জন প্যারামেডিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের উত্তেজনা আরও তীব্র হওয়ার সময় এই হামলা সংঘটিত হয়েছে। খবর দিয়েছে আল-জাজিরা।

নিহত সাংবাদিকরা হলেন আল মায়াদিন টেলিভিশনের ফাতিমা ফতুনি ও তার ভাই ও সহকর্মী মোহাম্মদ ফতুনি এবং আল-মানার টেলিভিশনের আলি শুআইব। জানা গেছে, জেজিন সড়কে সাংবাদিকদের স্পষ্টভাবে চিহ্নিত প্রেস ভেহিকেল লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়। আল মায়াদিন জানিয়েছে, চারটি নির্ভুল ক্ষেপণাস্ত্র ওই গাড়িতে আঘাত হানে।

হামলায় আরও অনেকে আহত হয়েছেন। একই সময়ে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলায় একজন প্যারামেডিক নিহত হন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, শনিবার দক্ষিণ লেবাননে স্বাস্থ্যসেবা খাতে পাঁচটি পৃথক হামলায় আরও আটজন প্যারামেডিক নিহত এবং সাতজন আহত হয়েছেন।

এই ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা জানানো হয়েছে। সাংবাদিক ও চিকিৎসাকর্মীদের ওপর হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করে অনেকে অবিলম্বে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন।

ইসরায়েলি বাহিনী এখনো এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে দক্ষিণ লেবাননে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪