| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পের সংশয় প্রকাশের পর মোজতবার নতুন বার্তা

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১১:০৪:০৭:পূর্বাহ্ন  |  ১৭০৪৩৩ বার পঠিত
ট্রাম্পের সংশয় প্রকাশের পর মোজতবার নতুন বার্তা
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি একটি লিখিত বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে সমর্থনের জন্য ইরাকের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন বলে  রোববার ইরানের গণমাধ্যম জানিয়েছে।

ইরাকের শিয়াপন্থি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় নেতা ইমাম আয়াতুল্লাহ আলী সিস্তানির বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে ইরানি সংবাদমাধ্যম আইএসএনএ নিউজ বলেছে, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইরানে চলমান আগ্রাসনের বিরুদ্ধে এবং ইরানি জনগণের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ায় ইরাকের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এবং ইরাকি জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

রোববার ইরাকের শিয়াপন্থি রাজনৈতিক দল ইসলামিক সুপ্রিম কাউন্সিল অব ইরাকের সঙ্গে বৈঠক করেন বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। সেই বৈঠকের পরেই মোজতবা এ বার্তা দেন বলে জানিয়েছে আইএসএনএ নিউজ। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

গত ২৭ মার্চ  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলীয় শহর মিয়ামিতে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ প্রায়োরিটি নামের একটি ফোরামের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। 

সেখানে দেওয়া ভাষণে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ইরানের নেতৃত্ব ও প্রতিরক্ষা ক্ষমতা ধ্বংস করে দিয়েছে। তাদের নেতারা সব মৃত। তাদের সর্বোচ্চ নেতা (আয়াতুল্লাহ খামেনি) আর সর্বোচ্চ পর্যায়ে নেই, তিনি মারা গেছেন; আর তার ছেলে হয় মারা গেছেন, নয়তো খুবই খারাপ অবস্থায় আছেন।

সূত্র: এনডিটিভি

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪