| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের তেল ও খারগ দ্বীপ দখলে নিতে চান ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১১:২৯:১৮:পূর্বাহ্ন  |  ১৭০২০৮ বার পঠিত
ইরানের তেল ও খারগ দ্বীপ দখলে নিতে চান ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:  ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের তেল নিয়ে নিতে পারেন এবং তাদের তেলের বড় হাব খারগ দ্বীপও দখল করতে পারেন। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এমন মন্তব্য করেছেন।অন্যদিকে, এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মি. ট্রাম্প বলেছেন, ইরানে সরকার পরিবর্তন করতে পেরেছে বলে যুক্তরাষ্ট্র মনে করে।

গত সপ্তাহে ফক্স নিউজকে তিনি বলেন, আপনি বলতে পারেন যে সরকার পরিবর্তন হয়েছে, কারণ তাদের (আগের নেতাদের) হত্যা করা হয়েছে।

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, দেশটির পূর্বাঞ্চলের দিকে আসা পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে পেরেছে।তবে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তার বিস্তারিত কিছু বলা হয়নি।

পোপ লিও চতুর্দশ ভ্যাটিকানে পাম সানডে উপলক্ষে কথা বলার সময় আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের বিষয়ে জড়িত নেতাদের সমালোচনা করেছেন।তিনি বলেছেন, যারা যুদ্ধ শুরু করে এবং যাদের হাত রক্তে ভরা, তাদের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি দক্ষিণ লেবাননে সিকিউরিটি জোন’ আরও বড় করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

সূত্র: বিবিসি

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪