| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে ইতোমধ্যে সরকার পরিবর্তন হয়ে গেছে : ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১২:৪৩:৪৫:অপরাহ্ন  |  ১৬৯৫৭৩ বার পঠিত
ইরানে ইতোমধ্যে সরকার পরিবর্তন হয়ে গেছে : ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানে সরকার পরিবর্তন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।  রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেছেন।ট্রাম্প বলেন, ইরানে সরকার পরিবর্তন করতে পেরেছে বলে যুক্তরাষ্ট্র মনে করে।ইরানের শীর্ষ ধর্মীয় ও সামরিক নেতৃত্বের বড় একটি অংশকে ‘অশুভ’  আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, অল্প কয়েকজন ছাড়া আগের প্রশাসনের আর কেউই অবশিষ্ট নেই।

ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে কোনো শান্তি চুক্তি হবে কি না এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি মনে করি তাদের সঙ্গে আমাদের একটি চুক্তি হবে। আমি এ ব্যাপারে অনেকটা নিশ্চিত। তবে না-ও হতে পারে।

ইরান কর্তৃক হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজগুলোর ওপর টোল বা মাশুল আরোপের খবরের বিষয়ে ট্রাম্প বলেন, আমাকে খুঁজে বের করতে হবে এটি সত্যি কি না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা দুই মিনিটের মধ্যে এটি বন্ধ করে দিতে পারি।

তিনি কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে পাল্টা লড়াই করছে।

সূত্র: রয়টার্স

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪