| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভানুয়াতুতে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ২১:৪৭:২৮:অপরাহ্ন  |  ১৬৫৫০১ বার পঠিত
ভানুয়াতুতে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশ ভানুয়াতু দ্বীপপুঞ্জে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।সোমবার (৩০ মার্চ) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জার্মানির জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ এবং এটি ভূপৃষ্ঠের প্রায় ১৩০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো ঝুঁকি নেই।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ভানুয়াতুতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। তবে এবার শক্তিশালী কম্পন হলেও বড় ধরনের বিপর্যয়ের খবর না আসায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪