| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হিজবুল্লাহর হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ১১:৪৮:৫৩:পূর্বাহ্ন  |  ১৬১৩৪০ বার পঠিত
হিজবুল্লাহর হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর  সঙ্গে সংঘর্ষে আইডিএফের চারজন সৈন্য নিহত এবং আরও দুজন আহত হয়েছেন বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।নিহত সৈন্যদের মধ্যে তিনজন হলেন-ক্যাপ্টেন নোয়াম মাদমোনি, স্টাফ সার্জেন্ট বেন কোহেন, স্টাফ সার্জেন্ট ম্যাক্সিম এনটিস।তারা নাহাল ব্রিগেডের রিকনেসান্স ইউনিটে কর্মরত ছিলেন।সামরিক বাহিনী জানিয়েছে, চতুর্থ সৈন্যের নাম পরে প্রকাশ করা হবে।এ ঘটনায় একজন সৈন্য গুরুতরভাবে আহত হয়েছেন এবং একজন রিজার্ভিস্ট মাঝারিভাবে আহত হয়েছেন।

আইডিএফের তদন্ত অনুযায়ী,  সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিম সেক্টরে অভিযান চলাকালে নাহাল রিকনেসান্স ইউনিটের সৈন্যরা হিজবুল্লাহর বন্দুকধারীদের একটি দলকে দেখতে পায়।সেনাবাহিনীর তদন্তে জানা গেছে, সৈন্যরা খুব কাছ থেকে হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে গুলি বিনিময় করে এবং এতে তাদের বেশ কয়েকজন আহত হয়।

তদন্ত অনুযায়ী, বন্দুকযুদ্ধ থেকে আহত সৈন্যদের সরিয়ে নেওয়ার সময় হিজবুল্লাহ সদস্যরা সেনাদের লক্ষ্য করে একটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, কিন্তু তাতে আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।আইডিএফ জানিয়েছে, তারা ওই এলাকায় ট্যাংকের গোলাবর্ষণ ও বিমান হামলার মাধ্যমে হিজবুল্লাহ সদস্যদের বিরুদ্ধে পাল্টা গুলি চালিয়েছে।

লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে নিহত হয়েছেন ১ হাজার ২৪৭ জন এবং আহত হয়েছেন ৩ হাজার ৬৯০ জন।

সূত্র: টাইমস অব ইসরাইল

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪