| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শত্রুরা আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে: ইরান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৩:২৭:০১:অপরাহ্ন  |  ১৪২১২৯ বার পঠিত
শত্রুরা আত্মসমর্পণ  না করা পর্যন্ত যুদ্ধ চলবে: ইরান
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা অসম্পূর্ণ বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ড সদর দপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড বলেছে, শত্রুরা আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে।ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে মূল্যায়ন দিচ্ছে, তা ‘অসম্পূর্ণ’ এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার দাবি, ইরান শিগগিরই আরও ‘বিচূর্ণকারী, ব্যাপক ও ধ্বংসাত্মক’ সামরিক পদক্ষেপ নেবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার(২এপ্রিল) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন- আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়ার মতো হামলা চালানো হবে। 

হোয়াইট হাউসে দেওয়া জাতির উদ্দেশে এক ভাষণে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে গত চার সপ্তাহে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করেন তিনি।

ট্রাম্প দাবি করেন, চলমান সামরিক অভিযানের ‘মূল লক্ষ্য প্রায় অর্জিত’ এবং যুদ্ধ শেষের পথে। তবে প্রয়োজন হলে আরও কঠোর হামলা চালানোর হুঁশিয়ারিও দেন তিনি।

অন্যদিকে, ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে তারা আরও বড় ও ধ্বংসাত্মক পাল্টা আঘাত হানবে।

বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত বিশ্ব জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তায় বড় ধরনের প্রভাব ফেলছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: আল জাজিরা/টাইমস অব ইসরায়েল

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪