| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ব্যর্থ : গবেষণা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৩:৫২:১০:অপরাহ্ন  |  ১৪২০৪০ বার পঠিত
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ব্যর্থ : গবেষণা
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে একটি বিশেষ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সির কৌশলগত গবেষণা কেন্দ্র। বিশ্বের ৮০টি প্রধান থিঙ্ক ট্যাংকের গত এক মাসের প্রতিবেদন বিশ্লেষণ করে এই গবেষণা দাবি করেছে, ইরানের বিরুদ্ধে সামরিক লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। 

গবেষণায় বলা হয়, সামরিক প্রযুক্তিগত সক্ষমতায় এগিয়ে থাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘ট্যাকটিক্যাল’ পর্যায়ে কিছু আঘাত হানতে সক্ষম হলেও ‘স্ট্র্যাটেজিক’ (কৌশলগত) দৃষ্টিকোণ থেকে তারা ব্যর্থ হয়েছে। বিশেষ করে ইরানের রাজনৈতিক ব্যবস্থার পতন, প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস কিংবা সামাজিক-রাজনৈতিক আত্মসমর্পণ নিশ্চিত করার মতো লক্ষ্য পূরণ হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ‘অসামান্য ও বুদ্ধিদীপ্ত যুদ্ধকৌশল’-এর মাধ্যমে ইরান কার্যত যুদ্ধে প্রাধান্য অর্জন করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের পক্ষে সামরিকভাবে তা পুনরুদ্ধারের অক্ষমতাও ইরানের কৌশলগত সাফল্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষণে আরও বলা হয়, যুদ্ধ এখন ধীরে ধীরে ‘ক্ষয়যুদ্ধে’ রূপ নিয়েছে, যেখানে সময় বা দীর্ঘসূত্রতা ইরানের পক্ষে কাজ করছে। ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে এখন দুটি পথ খোলা-‘প্রচারমূলক বিজয়’ দেখিয়ে যুদ্ধ থেকে সরে আসা, অথবা কোনো ধরনের বিজয় ছাড়াই দ্রুততার সঙ্গে সংঘাতে ইতি টানা। 

সূত্র: তাসনিম নিউজ

ক্যাপশন: রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪