| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি যা বলব, ইসরাইল তাই করবে: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১১:০৩:০০:পূর্বাহ্ন  |  ১৩৭৯১৯ বার পঠিত
আমি যা বলব, ইসরাইল তাই করবে: ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরাইল তার নির্দেশ মেনেই চলবে এবং তিনি যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিলে তারাও থেমে যাবে।সম্প্রতি মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা (ইসরাইল) আমার কথাই শুনবে। তারা ভালো টিম প্লেয়ার। আমি থামলে তারাও থামবে। উসকানি না পেলে তারা যুদ্ধ বন্ধ করবে, তবে উসকানি পেলে তাদের আর কোনো উপায় থাকবে না।

গত মাসে টাইমস অব ইসরাইলকে দেওয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত হবে ‘পারস্পরিক’ এবং এতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও মতামত থাকবে।

টাইম ম্যাগাজিনের দীর্ঘ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এই যুদ্ধের জনপ্রিয়তা কমে যাওয়ায় ট্রাম্প এখন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। প্রতিবেদনে এক ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ট্রাম্পের সমর্থন ছাড়া নেতানিয়াহুর খুব বেশি কৌশলগত স্বাধীনতা নেই।

প্রতিবেদন অনুযায়ী, ইরানে হামলার পরিকল্পনা ফাঁস হওয়ায় ক্ষুব্ধ হয়ে ট্রাম্প গত ২৭ ফেব্রুয়ারি এক বৈঠকে সামরিক অভিযান স্থগিতের ইঙ্গিত দেন। তবে পরে তিনি সীমিত সংখ্যক বিশ্বস্ত কর্মকর্তাকে নিয়ে আবার পরিকল্পনা করেন এবং সেদিন রাতেই যুদ্ধের প্রথম হামলা শুরু হয়।

এছাড়া প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে সম্পৃক্ত করতে চাপ দিয়ে আসছিলেন নেতানিয়াহু। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে তিনি নাকি বলেন, ‘আমরা এতদূর এসেছি, ডোনাল্ড। এখন আমাদের শুরু করা কাজ শেষ করতেই হবে।’ তার দাবি ছিল, তেহরান সময়ক্ষেপণ করছে এবং গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে।

 ট্রাম্প সাক্ষাতকারে স্বীকার করেন, ইরান ব্যাপক চাপের মুখেও অনমনীয় অবস্থান ধরে রেখেছে। তিনি বলেন, ‘তারা অসাধারণ কষ্ট সহ্য করতে পারে, এজন্য আমি তাদের সম্মান করি। আমার মনে হয়, তারা যোদ্ধার চেয়ে আলোচক হিসেবে বেশি দক্ষ।

সূত্র: টাইস অব ইসরাইল

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪