| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন হামলায় ইরানের সেতু বিধ্বস্ত, নিহত ৮

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১৩:০৮:১৬:অপরাহ্ন  |  ১৩৭৬৬৭ বার পঠিত
মার্কিন হামলায় ইরানের সেতু বিধ্বস্ত, নিহত ৮
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের আলবোর্জ প্রদেশের রাজধানী কারাজে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘বি-১’ সেতুতে বৃহস্পতিবার (২ এপ্রিল) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ৮ জন নিহত হয়েছেন।রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় আহতের সংখ্যা বর্তমানে অন্তত ৯৫ জন। প্রাথমিক তথ্যে মাত্র দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তীতে নিহতের সংখ্যা আরও বাড়ে।

হামলার পর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ধ্বংসপ্রাপ্ত সেতুর ভিডিও শেয়ার করে উল্লাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের বৃহত্তম সেতুটি ধসে পড়েছে, যা আর কোনোদিন ব্যবহার করা যাবে না। সামনে আরও বড় ধ্বংসযজ্ঞ অপেক্ষা করছে। ইরানকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এখনই আলোচনায় বসার চূড়ান্ত সময় বলে তিনি সতর্ক করেন।

এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একে ‘শত্রুর নৈতিক পরাজয়’ হিসেবে অভিহিত করেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (টুইটার) তিনি লেখেন, বেসামরিক স্থাপনা বা নির্মাণাধীন সেতুতে হামলা চালিয়ে ইরানিদের নতি স্বীকার করানো সম্ভব নয়। আমরা প্রতিটি সেতু ও ভবন আরও শক্তিশালী করে পুনর্র্নিমাণ করব, কিন্তু যুক্তরাষ্ট্রের হারানো সম্মান আর কখনো ফিরে আসবে না।

সূত্র: দ্য গার্ডিয়ান

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪