| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫: পেন্টাগন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১১:৩৫:৩৯:পূর্বাহ্ন  |  ১৩৩৮৮৮ বার পঠিত
ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫: পেন্টাগন
ছবির ক্যাপশন: সংগৃহীত

 ইন্টারন্যাশনাল ডেস্ক:  ইরানে চলমান যুদ্ধে গতকাল শুক্রবার পর্যন্ত অন্তত ১৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৬৫ জন। নিহতদের মধ্যে সাতজন সরাসরি যুদ্ধের কারণে নিহত হন। এছাড়া কুয়েতে ইরানের হামলায় ছয়জন নিহত হয়েছেন এবং সৌদি আরবে আহত হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে।

তবে শুক্রবার ইরানি বাহিনীর হামলায় ভূপাতিত বা ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধবিমানের কোনো ক্রু সদস্য এই হতাহতের তালিকায় অন্তর্ভুক্ত আছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

পেন্টাগনের হিসাব অনুযায়ী, আহত ৩৬৫ জনের মধ্যে ২৪৭ জন মার্কিন সেনাবাহিনীর সদস্য। এ ছাড়া ইরান যুদ্ধে মার্কিন নৌবাহিনীর ৬৩ জন ও বিমান বাহিনীর ৩৬ জন আহত হয়েছেন। বাকি ১৯ জন মেরিন সেনা।

সূত্র : আল জাজিরা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪