| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ০৪:১১:১৮:পূর্বাহ্ন  |  ১২৭৭৫২ বার পঠিত
ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প

রিপোর্টার্স২৪ ডেস্ক: শনিবার দুপুরে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চল ও ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিন্দানাও দ্বীপ থেকে ৯৯ কিলোমিটার গভীরে এবং তালাউদ দ্বীপ থেকে ৯০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

ইন্দোনেশিয়ার তালাউদ দ্বীপে কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়। দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগে জানা গেছে, ভূমিকম্পের ফলে আতঙ্ক ছড়ালেও কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

দুই দেশই প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ বা রিং অব ফায়ারের অংশ হওয়ায় এখানে ভূমিকম্প নিয়মিতভাবে ঘটে। ইন্দোনেশিয়ায় চলতি শতকে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল ২০০৪ সালে, যার মাত্রা ছিল ৯.১। সেই ভূমিকম্প ও সুনামিতে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

ভূমিকম্পের সতর্কবার্তা জারি করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন জনগণকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪