| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের ড্রোন হামলায় কুয়েতের তেল কমপ্লেক্স ও বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ১০:৫৩:০৩:পূর্বাহ্ন  |  ১২৬০১৩ বার পঠিত
ইরানের ড্রোন হামলায় কুয়েতের তেল কমপ্লেক্স ও বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল: কুয়েতে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির তেল কমপ্লেক্স, বিদ্যুৎকেন্দ্র এবং সরকারি স্থাপনায় এই হামলায় ঘটনা ঘটে। রোববার (৫ এপ্রিল) চালানো এই হামলায় কুয়েতের সরকারি কমপ্লেক্সের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ড্রোন হামলার পর রাজধানীর শুওয়াইক তেল খাত কমপ্লেক্সে আগুন লেগে যায় বলে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে। এই কমপ্লেক্সে তেল মন্ত্রণালয় এবং কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের প্রধান কার্যালয় অবস্থিত।

রোববার ভোরে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইরানের একটি ড্রোন সরকারি মন্ত্রণালয়গুলোর অফিস কমপ্লেক্সে আঘাত হানে, এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

কুয়েতের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় জানায়, দুটি বিদ্যুৎ ও পানি লবণমুক্তকরণ কেন্দ্রে ড্রোন হামলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট অচল হয়ে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এই হামলার ঘটনা এমন সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ ষষ্ঠ সপ্তাহে প্রবেশ করেছে। এই সংঘাতে তেহরান ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালাচ্ছে। মূলত যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে, সেখানেই হামলা চালাচ্ছে ইরান। এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে অবশ্য এখনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

কুয়েতের অর্থ মন্ত্রণালয় জানায়, রাজধানী কুয়েত সিটির সরকারি মন্ত্রণালয় কমপ্লেক্সে ড্রোন হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনও প্রাণহানি ঘটেনি। শনিবার রাতে এই হামলা হয়। জরুরি সেবা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আলাদা ঘটনায় শুওয়াইক তেল খাত কমপ্লেক্সে ড্রোন হামলার পর আগুন লাগে বলে জানিয়েছে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন। তবে সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সূত্র : রয়টার্স

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪