| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলকাতায় হামলার হুমকি আমরা মেনে নেব না: মমতা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১৭:৩৯:৩৫:অপরাহ্ন  |  ১১১৩৩২ বার পঠিত
কলকাতায় হামলার হুমকি আমরা মেনে নেব না: মমতা
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পক্ষ থেকে কলকাতায় হামলার হুমকির অভিযোগকে কেন্দ্র করে ভারতের কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  বলেছেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে রাজ্য সরকার সবসময় কেন্দ্রের পাশে আছে। তবে কলকাতার ওপর হামলার হুমকি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। 

মমতা বলেন,পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কীভাবে কলকাতাকে নিশানা করার হুমকি দেন, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট নয়। তিনি প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী কেন চুপ? কেন কোনো পদক্ষেপের ঘোষণা দেওয়া হলো না?

সোমবার (৬ এপ্রিল) নদিয়ার নাকাশিপাড়ায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে মমতা এসব কথা বলেন। এ সময় তিনি এক বছর আগে জম্মু-কাশ্মিরের পেহেলগামে সংঘটিত জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তার অভিযোগ, ওই ঘটনার ক্ষেত্রেও কঠোর প্রতিক্রিয়া জানানো হয়নি এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।

এ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন মমতা। তিনি বলেন, পাকিস্তান হামলার হুমকি দিচ্ছে আর প্রধানমন্ত্রী নীরবএটা গ্রহণযোগ্য নয়।

এছাড়া সীমান্তে অনুপ্রবেশ ইস্যু নিয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি। মমতা বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্রের হাতে, তাই এ বিষয়ে ব্যর্থ হলে তার দায়ও কেন্দ্রকেই নিতে হবে।

কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর ভূমিকাও সমালোচনার মুখে তোলেন তিনি। অভিযোগ করেন, নির্বাচনের সময় এ ধরনের সংস্থাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪