| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধে জিতে গেছি,হরমুজ থেকে আমরাই টোল আদায় করব : ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ০৯:৪৮:০৮:পূর্বাহ্ন  |  ১০৩৪৪১ বার পঠিত
যুদ্ধে জিতে  গেছি,হরমুজ থেকে আমরাই  টোল আদায় করব : ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজ থেকে টোল নেওয়ার ব্যবস্থা করছে ইরান। ইতিমধ্যে দেশটি বিষয়টি কার্যকর করেছে বলেও শোনা গেছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন এক সাংবাদিক। তিনি প্রশ্ন করেন, ইরান হরমুজ থেকে টোল নেবে এমন কোনো চুক্তিতে তিনি রাজি হবেন কি না।উত্তরে ট্রাম্প বলেন, ইরানকে হরমুজ দিয়ে তারা টোল নিতে দেবেন না। এর বদলে যুক্তরাষ্ট্রই টোল নেবে। কারণ সেখানে তারা জয়ী হচ্ছেন।

তিনি বলেন, আমরা টোল নিলে বিষয়টি কেমন হবে? তাদের টোল নিতে দেব না, এর বদলে আমিই নেব। আমরা কেন টোল নেব না? আমরা বিজয়ী। আমরা (যুদ্ধে) জিতেছি।

হরমুজ থেকে যদি যুক্তরাষ্ট্র টোল আদায় করতে চায় তাহলে দেশটির সেনাবাহিনীকে সেখানকার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে। ইরানকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে, সেটি হতে পারে কাল রাতে

নিজের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ইরান যদি কোনো চুক্তি না করে তাহলে দেশটিকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সেটি হতে পারে কাল রাতে।

সোমবার তিনি এ কথা বলেন। ট্রাম্প ইরানকে ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় দিয়েছেন। এ সময়ের মধ্যেই চুক্তি করতে হবে বলে হুমকি দিচ্ছেন তিনি। তবে ইরান জানিয়েছে তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি করবে না। যদি চুক্তি হতে হয় তাহলে হামলা স্থায়ীভাবে বন্ধ এবং তাদের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে।

ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেন, ইরানকে গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং দেশটির নেতারা আলোচনা করছেনও। কিন্তু ইরান তার এসব বক্তব্যের কিছুক্ষণ পরই যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে।

ইরানকে এক রাতে ধ্বংস করার হুমকি দিয়ে ট্রাম্প বলেন, পুরো দেশটিকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে। আর সেটি হতে পারে কাল রাতে।

সূত্র: আলজাজিরা

 রিপোর্টার্স২৪: এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪