স্টাফ রিপোর্টার: মার্কিন পাইলট উদ্ধার অভিযানকালে, হামলায় ইরানি চার সেনাকর্মকর্তা সরাসরি যুদ্ধে অবস্থায় নিহত হয়েছে
সোমবার (৬ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, রোববার(৫ এপ্রিল) ভোর থেকে একাধিক মার্কিন বিমান’ ইসফাহান প্রদেশে হামলা চালায় ইরানি সেনাকর্মকর্তা শত্রু পক্ষের যুদ্ধবিমান, হেলিকপ্টার, সশস্ত্র ড্রোন ও সহায়তাকারী বিমানের সঙ্গে ‘সরাসরি যুদ্ধে’ লিপ্ত হয়েছিলেন। একপর্যায়ে হামলার শিকার হয়ে তাঁরা প্রাণ হারান।
ইরান তাদের নিহত কর্মকর্তাদের পরিচয় ও পদমর্যাদাও জানিয়েছে—তাদের মধ্যে ছিলেন একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন কর্নেল, একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন ফার্স্ট লেফটেন্যান্ট।
গত ৩ এপ্রিল ইসফাহানের কাছে মধ্য ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ ই ভূপাতিত হয়। মার্কিন কর্মকর্তাদের দাবি করেন, তারা দুজন পাইলটকে উদ্ধার করেছে। কিন্তু ইরান বলেছে, ওই অভিযানে আরও চারটি মার্কিন বিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে—দুটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার।
কিছু গণমাধ্যমে বলা হয়েছে, মার্কিন উদ্ধার অভিযান আসলে একটি ‘প্রতারণামূলক অভিযান’ ছিল, যার লক্ষ্য ছিল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত চুরি করা।
রিপোর্টার্স২৪/ফয়সাল