| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দক্ষিণ সুদানের স্পিকার ও ডেপুটি স্পিকার বরখাস্ত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১৭:২৬:০২:অপরাহ্ন  |  ১০১২৪৭ বার পঠিত
দক্ষিণ সুদানের  স্পিকার ও ডেপুটি স্পিকার বরখাস্ত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির মঙ্গলবার সংসদে পাঠানো এক ঘোষণার মাধ্যমে দেশের স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ থেকে বরখাস্ত করেছেন।

এর মাধ্যমে পার্লামেন্টের স্পিকার জেম্মা নুনু কুম্বা এবং ডেপুটি স্পিকার পারমেনা আওয়ারিয়াল আলুং তাদের দায়িত্ব হারালেন। প্রেসিডেন্টের নির্দেশটি ঘোষণা করেন কীরের শাসক দল, সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের (এসপিএলএম) হুইপ তুলিও ওডঙ্গি আয়াহু।

পদত্যাগের পেছনে পার্লামেন্টের এসপিএলএম ককাস সদস্যদের অভিযোগও রয়েছে। তারা কুম্বাকে সংসদের তহবিলের যথাযথ ব্যবস্থাপনার অভাব ও দুর্নীতির অভিযোগে বরখাস্তের দাবি জানিয়েছিলেন। কুম্বা, যিনি ২০২১ সালে দক্ষিণ সুদানের প্রথম নারী স্পিকার হিসেবে ইতিহাস সৃষ্টি করেছিলেন, এখনও এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বরখাস্তের পর প্রেসিডেন্ট কীর নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে যথাক্রমে জোসেফ এনগেরে প্যাসিকো ঃ আবুক পাইতি আয়িককে মনোনীত করেছেন।

বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্ট কীর বারবার শীর্ষ রাজনৈতিক ও সামরিক পদে পরিবর্তন এনে ক্ষমতা বজায় রাখার চেষ্টা করছেন, বিশেষ করে দেশটির দীর্ঘমেয়াদি অস্থিরতা এবং তাঁর উত্তরসূরী নিয়ে তত্ত্ব ও অনিশ্চয়তার মধ্যে। এর আগে ফেব্রুয়ারি মাসে তিন মাসের মধ্যেই অর্থমন্ত্রী বাক বারনাবা চলকে হঠাৎ বরখাস্ত করেছিলেন কীর।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪