| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের বিজয় দাবি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১১:১৬:৫৬:পূর্বাহ্ন  |  ৯৭১৫২ বার পঠিত
ইরানের বিজয় দাবি
ছবির ক্যাপশন: সংগৃহীত

 ইন্টারন্যাশনাল ডেস্ক:যুদ্ধবিরতি চুক্তিকে নিজেদের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বক্তব্যে এমনই ইঙ্গিত পাওয়া গেছে।প্রতিবেদন অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ১০ দফা দাবি মেনে নিয়েছেন।

এ কারণেই এই চুক্তিকে তেহরান ‘বিজয়’ হিসেবে বিবেচনা করছে।এছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে একইভাবে এই চুক্তিকে দেশের জন্য অর্জন হিসেবে তুলে ধরেছে।

জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করার আগেই ইরান এতে সম্মতি দিয়েছিল। ফলে আলোচনার প্রক্রিয়ায় তেহরানের অবস্থানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

তবে এই চুক্তি নিয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া এখনো স্পষ্ট নয়। ফলে আঞ্চলিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, সেটিই এখন নজরে রয়েছে।

সূত্র: আল-জাজিরা

সূত্র: এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪