| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ন্যাটো ছাড়ার কথা ভাবছেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ০৬:৪৯:১৯:পূর্বাহ্ন  |  ৮৪৬১৮ বার পঠিত
ন্যাটো ছাড়ার কথা ভাবছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো থেকে সরে আসার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। পশ্চিমা নিরাপত্তার অন্যতম প্রধান জোট ন্যাটোকে তিনি কয়েক দশকের পুরোনো নিরাপত্তা কাঠামোর একটি পরীক্ষিত অংশ হিসেবে দেখলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক ব্রিফিংয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ছিল ন্যাটোর জন্য একটি পরীক্ষা, যেখানে জোটটি ব্যর্থ হয়েছে। তাঁর ভাষায়, ইউরোপীয় মিত্ররা প্রতিরক্ষামূলক কর্মকাণ্ড ছাড়া যুদ্ধ অভিযানে সামরিক সহায়তা দিতে রাজি হয়নি।

লেভিট জানান, ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ট্রাম্পের বৈঠকের আগে বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট, খোলামেলা ও স্পষ্ট আলোচনা করতে যাচ্ছিলেন। পরে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রুটেও বৈঠককে, খোলামেলা বলে উল্লেখ করেন এবং বলেন, ন্যাটো মিত্ররা লজিস্টিক সহায়তা ও ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়েছে।

ট্রাম্পের ন্যাটোর সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন ধরেই ওঠানামার মধ্যে রয়েছে। কখনো তিনি জোট থেকে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছেন, আবার কখনো ন্যাটোর প্রতি ওয়াশিংটনের অঙ্গীকারের কথা বলেছেন। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ফিরে আসার পর ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপও তিনি নতুন করে জোরদার করেন।

গত জুনে ন্যাটোর শীর্ষ সম্মেলনে সদস্যদেশগুলো ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত প্রতিরক্ষা ব্যয় বাড়াতে নন-বাইন্ডিং প্রতিশ্রুতি দেয়। তবে স্পেন ছাড় চাইলে ট্রাম্প দেশটির সমালোচনা বাড়ান। এ ছাড়া গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও ইউরোপীয় নেতাদের সঙ্গেও তাঁর উত্তেজনা তৈরি হয়।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ না থাকায় ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, এই অবস্থানের জবাবে স্পেন ও জার্মানির মতো দেশে থাকা মার্কিন ঘাঁটি কমানো বা সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।

রুটে আগে একাধিকবার সতর্ক করে বলেছেন, মার্কিন সমর্থন ছাড়া ন্যাটো কার্যকর থাকবে না।

রিপোর্টার্স২৪/বাবি                                                                             সূত্র: আলজাজিরা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪