ইন্টারন্যাশনাল ডেস্ক:পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী কার্যালয় এক বিবৃতিতে ওই মন্তব্যকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়, কোনো রাষ্ট্রের পক্ষ থেকে অন্য একটি দেশকে ধ্বংসের আহ্বান জানানো গ্রহণযোগ্য নয়। বিশেষ করে যারা নিজেদের শান্তির মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরে, তাদের কাছ থেকে এ ধরনের বক্তব্য আরও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করা হয়েছে।
এর আগে খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলকে ‘মানবতার জন্য অভিশাপ’ আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, শান্তি আলোচনার প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
রিপোর্টার্স২৪/এম এইচ