| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোমবার ময়মনসিংহে মতবিনিময় করবেন সিইসি

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯২১৫৪ বার পঠিত
সোমবার ময়মনসিংহে মতবিনিময় করবেন সিইসি
ছবির ক্যাপশন: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: বাসস

রিপোর্টার্স২৪ ডেস্ক : ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে আগামীকাল সোমবার ময়মনসিংহে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। (বাসস)


সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, সোমবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। 


সূচি অনুযায়ী, সোমবার সকাল ১০টায় নগরীর সিটি করপোরেশন সভাকক্ষে চলমান ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার।  


সভায় জেলা ও উপজেলা প্রশাসন, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে তিনি মতবিনিময় করবেন বলে সিইসির একান্ত সচিব জানান।


রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪