| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজে সামরিক জাহাজ চলাচল নিয়ে ইরানের কঠোর হুঁশিয়ারি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১০:৪১:৫৮:পূর্বাহ্ন  |  ৫৬৯৬৩ বার পঠিত
হরমুজে সামরিক জাহাজ চলাচল নিয়ে ইরানের কঠোর হুঁশিয়ারি
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:হরমুজ প্রণালিতে সামরিক জাহাজ চলাচল নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের কোনো চেষ্টা করলে বিদেশি সামরিক জাহাজকে ‘কঠোর ও শক্ত জবাব’ দেওয়া হবে।

শনিবার (১১ এপ্রিল) প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, তারা এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর ‘পূর্ণ ও বুদ্ধিমত্তাপূর্ণ নিয়ন্ত্রণ’ বজায় রেখেছে। নির্দিষ্ট নিয়ম মেনে শুধু বেসামরিক জাহাজগুলোকেই চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

বিবৃতিতে মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করা হয়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, কোনো সামরিক জাহাজ প্রবেশের চেষ্টা করলে তা ‘নির্ণায়ক ও কঠোর প্রতিক্রিয়ার’ মুখে পড়বে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর তাদের প্রতিপক্ষ ও মিত্রদের জন্য এই প্রণালি কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্বের প্রায় ২৫ শতাংশ সমুদ্রপথে পরিবাহিত তেল এবং ২০ শতাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথ দিয়ে যাতায়াত করে। ফলে প্রণালি বন্ধ হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা লেগেছে।

ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ড হেডকোয়ার্টারস জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির নির্দেশনায় হরমুজ প্রণালির ব্যবস্থাপনা এখন ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪