ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
খবরে বলা হয়, দক্ষিণ লেবাননের মারুব গ্রামে এ হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। হামলায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ ছাড়া অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় চলমান উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রভাবে অঞ্চলটি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে।
আজকের এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
রিপোর্টার্স২৪/ঝুম